ইসলাম জিজ্ঞাসা ও জবাব
সোমবার, ৬ জুমাদাল ছানী ১৪৪৮ AH
৬ জুমাদাল ছানী ১৪৪৮ AH
শরিক হোন
সোমবার, ৬ জুমাদাল ছানী ১৪৪৮ AH
৬ জুমাদাল ছানী ১৪৪৮ AH
শরিক হোন

যদি ঈদের দিন জুমাবারে পড়ে তাহলে করণীয় কি?

2,900

প্রশ্ন 7857

যদি ঈদের দিন জুমাবারে আসে তাহলে আমার জন্য কি শুধু ঈদের নামায পড়া ও জুমার নামায না-পড়া জায়েয হবে? কিংবা উল্টোটা জায়েয হবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যদি ঈদের দিন জুমাবারে পড়ে তাহলে যে ব্যক্তি ইমামের সাথে ঈদের নামায পড়েছে তার জন্য জুমার নামাযে হাযির হওয়ার ফরযিয়ত (আবশ্যকতা) মওকুফ হয়ে যাবে; তবে তার জন্য সুন্নতের বিধান বহাল থাকবে। সে ব্যক্তি যদি জুমার নামাযে হাযির না হয় তার জন্য যোহরের আদায় করা ফরয। পূর্বোক্ত বিধান যে ব্যক্তি ইমাম নয় তার ক্ষেত্রে প্রযোজ্য। আর ইমামের জন্য জুমার নামাযে হাযির হওয়া এবং তার সাথে অন্য যে সকল মুসলমান হাযির হয়েছে তাদেরকে নিয়ে জুমার নামায প্রতিষ্ঠা করা ফরয। এমন দিনে জুমার নামায চূড়ান্তভাবে বাদ দেয়া যাবে না। 

সূত্র

জুমার নামায
দুই ঈদের নামায

সূত্র: 

শাইখ সালেহ বিন ফাওযান আল-ফাওযান

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play