ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শুক্রবার, ১২ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১২ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শুক্রবার, ১২ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১২ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

যার উপর রমজানের কাযা রোজা আছে তার আশুরার রোজা পালন

7,835

প্রশ্ন 21787

প্রশ্ন: আমার উপরে রমজানের কাযা রোজা আছে। আমি আশুরার রোজা রাখতে চাই। এখন রমজানের রোজা কাযা পালন করার আগে আশুরার রোজা রাখা কি জায়েয হবে? মুহররম মাসের ১০ তারিখ ও ১১ তারিখে রমজানের কাযা রোজা পালন করা কি জায়েয হবে? যার মাধ্যমে আমি আশুরার রোজা রাখার সওয়াবও পেতে পারি।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

এক:

যার উপর একদিন বা একাধিক দিনের ফরজ রোজা কাযা আছে তিনি নফল রোজা রাখবেন না। বরং আগে ফরজ রোজার কাযা আদায় করবেন; তারপর নফল রোজা রাখবেন।

দুই: যদি কেউ মুহররম মাসের ১০ তারিখ ও ১১ তারিখ রমজান মাসের কাযা রোজা পালনের নিয়ত করে সেটা জায়েয হবে এবং দুইদিনের কাযা রোজা আদায় হয়ে যাবে। দলিল হচ্ছে- “প্রত্যেক আমল নিয়ত অনুযায়ী পালিত হয়; প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তা-ই পায়”[ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি (১১/৪০১)]

আশা করি আপনি কাযা রোজার সওয়াব ও সেই দিন রোজা রাখার সওয়াব উভয় সওয়াব পাবেন।[দেখুন: শাইখ উছাইমীনের ‘মানারুল ইসলাম ফতোয়াসমগ্র (২/৩৫৮)]

সূত্র

নফল নামায

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play