ইসলাম জিজ্ঞাসা ও জবাব
মঙ্গলবার, ১৬ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৬ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
মঙ্গলবার, ১৬ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৬ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

দুধ পান করানোর সংখ্যা নিয়ে সন্দেহ থাকলে মাহরাম সাব্যস্ত হয় না

3,930

প্রশ্ন 129755

আমার সৎ মা আমার সহোদর ভাই এর ছেলেকে দুধ পান করিয়েছেন; তিনি কয় বার পান করিয়েছেন এ নিয়ে তার সন্দেহ আছে। এ দুধ পান করানোর কারণে তিনি মাহরাম হবেন, নাকি হবেন না– এ নিয়ে তিনি সন্দিহান; কারণ আমার এ ভাইপো আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে আমাদেরকে ফতোয়া দিন; জাযাকুমুল্লাহু খাইরা।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

আলহামদুলিল্লাহ।

তিনি জানেন না যে, তিনি কি পাঁচবার দুধ পান করিয়েছেন; নাকি চারবার, নাকি আরও কম; সন্দেহ যেহেতু বিদ্যমান এক্ষেত্রে মূল বিধান হলো, মাহরাম সাব্যস্ত না হওয়া। কেননা মূল অবস্থা হচ্ছে, মাহরাম সাব্যস্ত হওয়ার মত দুধ পান করানো না ঘটা। এমতাবস্থায়, এ বিয়েতে কোন বাধা নেই। দুধ পান করানোর সংখ্যার ক্ষেত্রে এ সন্দেহের কারণে মাহরাম সাব্যস্ত হবে না।

আল্লাহ্‌ই্ ভাল জানেন।

সূত্র

দুগ্ধপান করানো

সূত্র: 

মান্যবর শাইখ আব্দুল্লাহ্‌ বিন জিবরীন (রহঃ)

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play