দাঁত থেকে যে রক্ত বের হয় সে রক্ত রোজা নষ্ট করবে না

18,906

প্রশ্ন 12487

দাঁতের ফাঁক থেকে যে রক্ত বের হয় সেটা কি রোজা নষ্ট করবে? সেটা যদি অপর ব্যক্তির কারণে বের হয় অর্থাৎ অপর কোন ব্যক্তি কর্তৃক আঘাতের কারণে বের হয়; সে ক্ষেত্রে? বিষয়টি আমাদেরকে জানাবেন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

দাঁতের ফাঁক দিয়ে যে রক্ত বের হয় সেটা রোজা নষ্ট করবে না। সে রক্ত কোন কারণ ছাড়া বের হোক অথবা কোন মানুষের আঘাতের কারণে বের হোক।

আল্লাহই উত্তম তাওফিকদাতা, আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবার-পরিজন ও তাঁর সাহাবীবর্গের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।

ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি (১০/২৬৭)

তবে রোজাদারের জন্য ইচ্ছাকৃতভাবে এ রক্ত গিলে ফেলা হারাম; গিলে ফেললে রোজা নষ্ট হবে।

সূত্র

রোজা ভঙ্গের কারণসমূহ

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android