তার পেটে আলসার হয়েছে এবং চিকিৎসকরা তাকে রোযা না রাখার পরামর্শ দিয়েছেন

1,465

প্রশ্ন 106467

জনৈক ব্যক্তি আট বছর ধরে পেটের আলসারে আক্রান্ত। এখনও তার চিকিৎসা চলমান। রোগ বেড়ে যাওয়ার আশংকা থেকে ডাক্তাররা তাকে রোযা না রাখার পরামর্শ দিয়েছেন। এমতাবস্থায় রোযা না-রাখা কি তার জন্য জায়েয হবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

সে ব্যক্তি রোযা না-রাখতে পারেন। যদি তার সুস্থ হওয়ার আশা থাকে; তাহলে তিনি সুস্থ হওয়ার পর রোযাগুলোর কাযা পালন করা তার উপর আবশ্যক হবে। আর যদি এর বিপরীত হয় এবং ঐ রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সে ব্যক্তি রমযানের প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাদ্য খাওয়াবেন।[সমাপ্ত]

[ফাতাওয়াস শাইখ মুহাম্মদ বিন ইব্রাহিম (রহঃ) (৪/১৮০)]

সূত্র

অসুস্থ ব্যক্তির রোজা

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android