যে রোগীর লাগাতরভাবে ঔষধ গ্রহণের প্রয়োজন হয়

2,206

প্রশ্ন 106455

এক ব্যক্তি হার্টের রোগে আক্রান্ত। লাগাতরভাবে তার ঔষধ গ্রহণের প্রয়োজন হয়। অর্থাৎ প্রত্যেক আট ঘন্টা বা ছয় ঘন্টায়। এমন ব্যক্তির ক্ষেত্রে কি সিয়ামের বিধান মওকুফ হবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

হ্যাঁ। তার ক্ষেত্রে রোযা রাখার বিধান মওকুফ হবে এবং তিনি প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাদ্য খাওয়াবেন। তিনি চাইলে মিসকীনদেরকে খাদ্য দিয়েও দিতে পারেন। প্রত্যেক মিসকীনকে এক চতুর্থাংশ সা’ চাল দিবেন। যদি চালের সাথে গোশতও দেন তাহলে সেটা ভাল। তিনি চাইলে রমযানের শেষ রাতে তাদেরকে রাতের খাবার খাওয়াতে পারেন। কিংবা রমযানের পরে কোন একদিন তাদেরকে দুপুরের খাবার খাওয়াতে পারেন। এর যে কোনটি করা জায়েয।[শাইখ ইবনে উছাইমীনের ফতোয়াসমগ্র (১২৬) থেকে সমাপ্ত]

সূত্র

কাফফারা

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play