ইসলাম জিজ্ঞাসা ও জবাব
বুধবার, ১ জুমাদাল ছানী ১৪৪৮ AH
১ জুমাদাল ছানী ১৪৪৮ AH
শরিক হোন
বুধবার, ১ জুমাদাল ছানী ১৪৪৮ AH
১ জুমাদাল ছানী ১৪৪৮ AH
শরিক হোন

সন্তানদের জন্য বদদোয়া করার বিধান

5,664

প্রশ্ন 100260

পিতা যদি ভুলের উপর থাকেন এবং ছেলে সঠিক হয় তাহলে সন্তানের বিরুদ্ধে পিতার বদদোয়া কবুল হবে কী?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

সন্তান হক্বের উপর থাকলে এবং পিতা ভুলের উপর থাকলে (সন্তানের জন্য) পিতামাতার বদদোয়া কবুল হয় না। কারণ আল্লাহ্‌ তার দোয়া কবুল করবেন না। কারণ পিতামাতার প্রতি সন্তানের অবাধ্যতা হল তাদের অধিকার আদায় না করা কিংবা তাদের অধিকার আদায়ে কসুর করা। পক্ষান্তরে, নিছক পিতার কোন নির্দেশ কিংবা পিতার কোন নিষেধ যাতে কোন কল্যাণ নেই ­এমন কিছু মানা সন্তানের জন্য আবশ্যক নয়। অনুরূপভাবে পিতা যদি তার ছেলেকে বলে: কোন কারণ ছাড়া তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। তাহলে সন্তানের এমন জন্য পিতামাতার এমন নির্দেশে সাড়া দেয়া অনিবার্য নয়। তাই, এমন কিছু পালনে অসম্মতি জানালে সেটা অবাধ্যতা হিসেবে গণ্য হবে না। এমনকি তারা যদি তার জন্য বদদোয়া করে সেক্ষেত্রে ছেলে গুনাহগার হবে না; এতে ইনশাআল্লাহ্‌ কোন অসুবিধা নেই। আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

শাইখ আব্দুল্লাহ্‌ বিন হুমাইদ (রহঃ) এর ফতোয়াসমগ্র; পৃষ্ঠা-৩০

সূত্র

দুআ
সন্তান প্রতিপালন

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play