জান্নাতে যাওয়ার জন্য বিয়ে করা কি শর্ত

15,299

প্রশ্ন 6254

আমি শুনেছি কোন মুসলমান যদি বিয়ে না করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না- এটা কি সহিহ। যদি এ কথা সহিহ হয় তাহলে এর ভিত্তি কি? আমি মনে করি এর কারণ হতে পারে- উম্মতের সংখ্যা বৃদ্ধি ও হারাম যৌন সম্পর্ক প্রতিরোধ করা। এ কারণটি তো অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও পাওয়া যেতে পারে। কিন্তু আমি শেষ পয়েন্টটি জানতে চাই সেটা হচ্ছে- কোন মানুষ কি বিয়ে না করে মুত্তাকী হতে পারে না?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

ইসলাম জান্নাতে প্রবেশ করার জন্য বিয়ে করাকে শর্ত করে না। কিন্তু ব্যক্তি যদি নিজের উপর হারাম কাজে লিপ্ত হওয়ার আশংকা করে তাহলে তার উচিত বিয়ে করা। যে ব্যক্তির অবস্থা এমন তার বিয়ে না করা ভুল। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে- মানুষ বিয়ে না করেও মুত্তাকী হতে পারে; তবে এটি খুবই বিরল। বরং অধিকাংশ ক্ষেত্রে যারা বিয়ে করে না তারা দুই শ্রেণীর পুরুষ হতে পারে: অক্ষম কিংবা ব্যভিচারী। উমর বিন খাত্তাব (রাঃ) জনৈক অবিবাহিত পুরুষকে লক্ষ্য করে এমনটিই বলেছেন। তিনি বলেন: তোমাকে বিয়ে করতে বাধা দিচ্ছে- হয়তো অক্ষমতা; নয়তো পাপাচারিতা।

সারকথা হচ্ছে, ইসলাম বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করে এবং বিয়ে করাকে রাসূলদের আদর্শ হিসেবে গণ্য করে। বিয়ে পরিত্যাগ করতে নিষেধ করে; এমনকি এ পরিত্যাগের কারণ ইবাদত হলেও। “ইসলামে বৈরাগ্যবাদ নেই”। 

আল্লাহই ভাল জানেন।

সূত্র

পারিবারিক ফিকাহ

সূত্র

শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ

Previous
পরবর্তী
at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android